ঢাবির ছাত্র ছিলেন তারেক রহমান, মাস দুয়েক ক্লাসও করেছেন

ঢাবির ছাত্র ছিলেন তারেক রহমান, মাস দুয়েক ক্লাসও করেছেন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন কি না, তা নিয়ে রয়েছে নানা আলোচনা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তারেক রহমানের উপস্থিতির পর এ আলোচনা পায় নতুন রঙ।

তবে সব কল্পনা-জল্পনার অবসান ঘটালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ক্লাসও করেছেন। তবে নিরাপত্তাঝুঁকির কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।

ভেরিফায়েড ফেসবুকে গতকাল বুধবার রাতে দেওয়া ওই পোস্টে আসিফ নজরুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি না, এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

‘তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের ওপরের ব্যাচের ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি’, জানালেন ঢাবির এই অধ্যাপক।

ঢাবিতে তারেক রহমানের সহপাঠীদের কথা উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন।

‘সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন’, যোগ করেছেন আসিফ নজরুল।

তারেক রহমানের ঢাবিতে পড়ার সময়কাল উল্লেখ করে আসিফ নজরুল লিখেছেন, ‘তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবিতে পড়াশোনা বন্ধ হয়ে যায়।’

১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় অংশ নেন তারেক রহমান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ কর্মশলার আয়োজন করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের শ্রদ্ধা

২

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় মঙ্গলবার

৩

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, তফসিল ঘোষণা ৫০ দিন আগে

৪

`জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল'

৫

হেলমেট-হাতকড়া পরিয়ে আনা হলো জিয়াউলদের, নির্যাতনের অভিযোগ লতিফের

৬

গুম-খুনের পথে আওয়ামী লীগকে ফিরতে দেবে না জনগণ: রিজভী

৭

স্থগিত হলো পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

৮

১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান

৯

ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

১০

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

১১

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।