শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল।
সোমবার সকালে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এসময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ছাত্রদলের নেতারা।