হাসপাতালে আসাদুজ্জামান নূর-তানভির ইমামকে কিল-ঘুষি

ছবি সংগৃহিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা সন্ত্রাসী-হত্যাকারী বলে চিৎকার করে তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে আসাদুজ্জামান নূর এবং এইচ টি ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন। এসময় শুনেছি শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষিপ্ত হন। পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক-কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরা আগে গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে তানভীর ইমামকে গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন আসাদুজ্জামান নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ২০১৪ সালের ১৩ জানুয়ারি তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার: আনচেলত্তি

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শেহবাজ

'ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ু দূষণে আজ শীর্ষে নয়া দিল্লি, ঢাকার অবস্থান কত

খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

১০

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

১১

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

১২