চাঁদাবাজি ছেড়ে ভিক্ষা করতে বললেন পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ

সিরাজগঞ্জ জেলা বাস  মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উল্লাপাড়া পৌর শহরের মেজবান রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। 

প্রধান অতিথির বক্তব্যে খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, চাঁদাবাজি অত্যন্ত নিকৃষ্টতম একটি কাজ। এর চেয়ে ভিক্ষাবৃত্তি অনেক ভালো। তাই যারা চাঁদাবাজি করেন তারা চাঁদাবাজি ছেড়ে ভিক্ষা করুন।

তিনি শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা মনে রাখবেন, শ্রমিকদের নাম করে চাঁদা উঠিয়ে যা ইচ্ছে করবেন, তা কিন্তু মেনে নেয়া হবে না।  আমরা চাঁদাবাজিকে কখনোই প্রশ্রয় দিবো না। 

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরাঞ্চলের আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি এম, এ ওহাব, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিকের সভাপতি সুলতান মাহমুদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১

মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

৩

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

৪

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

৫

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৬

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৭

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৮

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৯

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১০

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১১

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

১২