বিশ্ব ডায়াবেটিস দিবসে ইম্পেরিয়ালের আয়োজনে র‍্যালি ও লিফলেট বিতরণ

জনসচেতনতামূলক র‍্যালি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার বিডি লিমিটেডের আয়োজনে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলামোটর থেকে একটি র‍্যালি বের করেন ইমপেরিয়াল হেলথ বিডি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা।

এসময় তারা সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার বিডি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আহসান এসহাক বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ ডায়াবেটিস পৃথিবীতে দুটি রক্ষণশীল রোগের মধ্যে একটি। বাংলাদেশে এই রোগীর সংখ্যা প্রায় এক লক্ষ একত্রিশ হাজার এবং বাংলাদেশে প্রতি প্রাপ্ত বয়স্ক সাত জনে একজন এই রোগে আক্রান্ত। তিনি বলেন, ডায়বেটিস এমন এক রোগ যার কোন প্রতিকার নেই, এ রোগের নিরাময়েরও কোন সুযোগ নেই। এই রোগকে ম্যানেজ করে চলতে হয়। এই রোগের একমাত্র ওষুধ নিয়মানুবর্তিতা।

তিনি আরো বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ইমপেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার বিডি লিমিটেডের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে সচেনতন করতে বার্তা দিচ্ছি। সেই সাথে আমরা ইমপেরিয়াল হেলথ কেয়ারের পক্ষ থেকে ডায়াবেটিস প্রতিরোধের বিভিন্ন ধরনের প্যাকেজ সাশ্রয়ী মূল্যে অফার করছি। এছাড়াও বিনামূল্যে মানুষের বড় ধরনের রোগ শনাক্ত করতে সহায়তা করে থাকি। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমেপেরিয়াল ল্যাব ম্যানেজার নাহিদুর জামান, এজিএম (অপারেশন) তানভির শাহরিয়ার, ডিজিএম (অপারশেন) আরিফ হাসান, ডিপুটি ম্যানেজার (পাবলিক রিলেশন)) রিফাত রায়হান, সিনিয়র মার্কেটিং ম্যানেজার আব্দুল হাই, ফাইন্যান্স ম্যানেজার তানভির হোসেন, এইচআর ম্যানেজার মিসেস তাহরিমা রহমানসহ প্রমুখ ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার: আনচেলত্তি

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শেহবাজ

'ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ু দূষণে আজ শীর্ষে নয়া দিল্লি, ঢাকার অবস্থান কত

খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

১০

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

১১

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

১২