পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তারা এখনো দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করতে নড়াইলের কালিয়ায় যান তিনি। কবর জিয়ারতের পর নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সেখানে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তিনি। তাঁর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনিদের বিচার হবেই।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামসহ আরও অনেকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

১

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

২

বিরল সফরে ভারতে পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুসাদ্দিক মালিক

৩

কুয়েতের মরুভূমিতে পুরোনো মাইন বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশির

৪

পোশাক খাতের অস্থিরতা নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান আইএলওর

৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

৬

পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৭

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের স-ন্ত্রাসীদের পালিয়ে যাওয়া স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮

আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

৯

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: খলিলুর রহমান

১০

নির্বাসন থেকে সংসদ, সংসদ থেকে সরকার: তারেক রহমানের দীর্ঘ পথ

১১

ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।