`জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল'

`জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল'

দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বাড়ানো, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া।’

শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি ও সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তাঁর মনে হয়েছিল, তারা যেন এমন একটি গাড়িতে বসে আছেন, যেটি সামনের দিকে না গিয়ে পেছনের দিকে এগোচ্ছে। তবে এখন সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আর ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বুঝতে হবে, সামনে একটি প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব অপেক্ষা করছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত হতে হবে। প্রচলিত শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু এআইনির্ভর হলে চলবে না, তাদের জ্ঞানভিত্তিক হতে হবে। বাংলাদেশে অর্থবহ ও কার্যকর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার।

কারিগরি শিক্ষার আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়ন করা হবে।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়কে অতিরঞ্জিত করে উপস্থাপন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় তিলকে তাল বানিয়ে জাতির ক্ষতি করবেন না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব নির্মাণকাজ শুরু হবে।

তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ চলতি বছরে শুরু করা সম্ভব হবে না বলে জানান তিনি। এ বিষয়ে আগামী বাজেটে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কের অবস্থা নিয়েও কথা বলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পাকা ইটের সলিং করা রাস্তায় হাঁটতে তাঁর ভালো লাগেনি। বরং সেখানে সবুজ ঘাস থাকলে হাঁটতে আরও ভালো লাগত। তবে দ্বিতীয় পর্যায়ের (সেকেন্ড ফেইজ) প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো সলিং করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ কাজ শেষ হতে খুব বেশি দেরি হবে না বলেও মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাসের আয়তন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস যথেষ্ট ছোট। এ কারণে বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি প্রয়োজন। বিষয়টি নিয়ে তিনি বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের শ্রদ্ধা

২

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় মঙ্গলবার

৩

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, তফসিল ঘোষণা ৫০ দিন আগে

৪

`জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল'

৫

হেলমেট-হাতকড়া পরিয়ে আনা হলো জিয়াউলদের, নির্যাতনের অভিযোগ লতিফের

৬

গুম-খুনের পথে আওয়ামী লীগকে ফিরতে দেবে না জনগণ: রিজভী

৭

স্থগিত হলো পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

৮

১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান

৯

ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

১০

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

১১

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।