কক্সবাজার হোটেল থেকে অপহৃতকে উদ্ধার আটক-২

কক্সবাজারে মো.হাবিবুল্লাহ (৫৫) নামে এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার ভোররাতে শহরের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলে থেকে তাদের আটক করা হয়। এরা হলেন  মো.ইকবাল হোসেন (৩২) ও মো. রাশেদুল হক (৩৪)।
 
র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. খাইরুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে কতিপয় দুর্বৃত্ত মো. হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  মুক্তিপণ না দিলে অপহৃতকে মেরে ফেলার হুমকিও দেয়। 
 
রোববার রাতে অপহৃত ব্যক্তির পরিবারের স্বজনরা ঘটনাটি র‍্যাবের কাছে অভিযোগ জানায়। পরে র‍্যাবের একটি দল অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে। এক পর্যায়ে সোমবার ভোররাতে কক্সবাজার শহরের এক আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর সময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করতে সক্ষম হয়। পরে হোটেল থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
 
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন লে. কর্নেল খাইরুল ইসলাম।
 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২