তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু?

ছবি সংগৃহীত ।

ঘুম ভাঙে বিষাদের গন্ধে। আকাশে হঠাৎ আগুনের রেখা দেখা যায়, অথচ কেউ বাজি পোড়ায়নি। টেলিপ্রিন্টারে ছুটে আসা শব্দগুলোর ভেতর যেন আগুন আছে—"অঘোষিত হামলা", "নিরপেক্ষ ভূখণ্ডে বিস্ফোরণ", "শত্রু নয়, কিন্তু মিত্রও নয়" এমন এক সময়ের জন্ম হয়েছে যেখানে কৌশলের মুখোশ পরে দাঁড়িয়ে আছে যুদ্ধ।

একটা বুলেট কখনো কখনো শুধু এক শরীর নয়, এক ইতিহাস বিদ্ধ করে। সাম্প্রতিক কয়েকটি হামলা, ড্রোনের আকাশচারণ, সাইবার নীরবতা ভেঙে দেওয়া কোড, আর সীমান্তে ‘মৃত্যুহীন অনুপ্রবেশ’ সব কিছু মিলে এক অজানা প্রস্তুতির গন্ধ ছড়ায়।

বিশ্বের বুকে এখন আর কেউ নিরপেক্ষ নয়। যে চুপ থাকে, সে আসলে অপেক্ষা করে; যে কথা বলে না, সে শুধুই লেখে অন্যরকম ভাষায়—কোড, চুক্তি, নিষেধাজ্ঞা। আর এভাবেই শুরু হয় যুদ্ধ; বিনা ঘোষণায়, বিনা পতাকায়।

হয়তো আমাদের চোখ ধাঁধাচ্ছে বড় রাষ্ট্রগুলোর বাণিজ্য চুক্তি, শান্তির প্রতিশ্রুতি। অথচ পেছনের ঘর অন্ধকার সেখানে কৌশলগত প্রেম আর প্রতারণার দোলাচল। যুদ্ধ এখন আর শুধু রাইফেলের আওয়াজ নয়, বরং তথ্যের নিঃশব্দ বিস্ফোরণ।

দর্শনের এক গূঢ় সত্য বলে—যদি কেউ দীর্ঘদিন ধরে যুদ্ধের আশঙ্কা করে, সে নিজেই একসময় যুদ্ধ হয়ে ওঠে। তবে কি আমরাই এখন যুদ্ধ? আমাদের উদ্বেগ, আমাদের প্ররোচনা, আমাদের উল্লাস?

তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টাধ্বনি কি তখনই বাজে, যখন একটি শিশু যুদ্ধের শব্দে জন্মায় না, কিন্তু যুদ্ধের নেপথ্য রাজনীতি তাকে শিখিয়ে দেয়—কাকে ভয় করতে হয়!

স্মরণ করো—প্রথম বিশ্বযুদ্ধের শুরু হয়েছিল এক যুবরাজের গুলিতে, দ্বিতীয়টি এক আগ্রাসী মানচিত্র আঁকার লোভে।

এবারের শুরুটা—তবে কি একটি ‘ডিজিটাল গুলি?

একটি ‘নিরীহ প্রতিরক্ষা চুক্তি’?

নাকি আমাদেরই চোখের অদৃশ্যতা?

মানুষ আগেও ভাবতো, যুদ্ধ শুরু হলেই বিশ্ব তা জানবে। কিন্তু এখন মনে হচ্ছে—যখন বিশ্ব বুঝবে, ততক্ষণে যুদ্ধ অনেক দূর এগিয়ে গেছে।

আর তখন হয়তো শিরোনাম হবে না, শুধু থাকবে পুড়ে যাওয়া একটি মানচিত্র...

আর সেখানে লেখা থাকবে—“শেষ যুদ্ধ নয়, শুরুটা এখানেই হয়েছিল।”

 

সিফাত, 

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২