গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে  আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি ৷

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। 

এসময় ডা. শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যেকোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। 

একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান ডা. শফিকুর রহমান ৷

অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যাক্তিবর্গ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন মেসি?

দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের নতুন হামলা

টঙ্গীতে বাসায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

শ্রমিক হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১০

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

১১

সলঙ্গায় বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন

১২