বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৮ এপ্রিল

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট সহকারী উপ-পরিদর্শক, অর্থাৎ এএসআই (নিরস্ত্র) পদে জনবল নিয়োগ দেওয়া হবে জেলাভিত্তিক শূন্য পদে।

আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হবে এই পদের অনলাইন আবেদন প্রক্রিয়া, যা চলবে ২৭ মে ২০২৬ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত থাকতে হবে। প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত এই শর্ত বহাল থাকবে।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২২ বছর। তবে কর্মরত কনস্টেবল ও নায়েকদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৩২ বছর।

শারীরিক যোগ্যতায় পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। পুরুষদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকতে হবে। এছাড়া উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হওয়া আবশ্যক।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

১০

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

১১

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১২