বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সহজীকরণের ক্ষেত্রে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সঙ্গে একটি ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য এসব বিষয় ভারত সরকারের বিবেচনা করা উচিত বলেও জানান তিনি।

তিনি বলেন, শুধু শেখ হাসিনা নন, ওবায়দুল কাদেরসহ অন্য যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদেরও বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে সরকার। ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বর্বরতা শুধু জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নয়, বহু বছর ধরে চলে আসছে। এ কারণে যারা বিভিন্নভাবে এর সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানে অন্য দেশের মাটিতে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের এই ‘মাফিয়া রেজিমের’ সবচেয়ে বড় ভুক্তভোগী দল হিসেবে বর্তমান সরকার দায়িত্বে রয়েছে। তাই বিচার নিশ্চিত করার চেষ্টা সরকার করবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

১০

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

১১

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১২