ভারতের প্রজাতন্ত্র দিবসে সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবিকে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। একইভাবে বিজিবিও মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ’কে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের শুন্য রেখায় সীমান্তের ৭৬ নম্বর প্রধান পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করে।

এ সময় ভারতের গেঁদে বন্দরের কাস্টমস, ইমিগ্রেশন বাংলাদেশের দর্শনা বন্দরের কাস্টমস ও ইমিগ্রিশনকে মিষ্টি উপহার দেয়। একইভাবে আর্ন্তজাতিক কাস্টমস দিবস উপলক্ষে বাংলাদেশের কাস্টমস ভারতের গেদে বন্দরের কাস্টমস, ইমিগ্রেশন ও বিএসএফ’কে মিষ্টি উপহার দেয়।

বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার সহিদুল ইসলাম, কাস্টমস সুপারেনটেনডেন্ট নুরে আলম, আইসিপি কর্মকর্তা মোঃ রমজান আলী তারেক মাহমুদ শূন্য রেখায় উপস্থিত হয়ে এ মিষ্টি গ্রহন করেন। ভারতের পশ্চিমবঙ্গের গেদে বিএসএফ ক্যাম্পের এ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রী দুর্গেশ, কাস্টমস সুপারেনটেনডেন্ট আর পি যাদব, ইমিগ্রেশন কর্মকর্তা শ্রী বস বয়সহ কর্মকর্তারা শুন্য রেখায় এসে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেন। 

 

বিনিউজ/এম আর

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২