‘তৌহিদী জনতার’ চিঠিতে বাতিল হলো শেষের কবিতা নাটকের প্রদর্শনী

ছবি সংগৃহিত।

নাটকপাড়া খ্যাত বেইলি রোডের মহিলা সমিতিতে আজ রোববার ও আগামীকাল সোমবার দুইদিনব্যাপী শেষের কবিতা নাটক প্রদর্শনের কথা ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না ‘তৌহিদী জনতার’ উড়ো চিঠির কারণে। 

হুমকিমূলক বক্তব্য এ নাটকের প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে তার দায় ‘তৌহিদী জনতা' নেবে না’ এমন চিঠি পেয়ে মহিলা সমিতি নাট্যদল প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়।

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে টানা দুই দিন এ নাটকের প্রদর্শনী হওয়ার কথা ছিল।

‘শেষের কবিতা’ নাটকের নির্দেশক নূনা আফরোজ রোববার বলেন, আমরা সব রকম প্রস্তুতি শেষ করে প্রদর্শনীর জন্য প্রস্তুত ছিলাম। সকালে আমাদের জানানো হলো, মিলনায়তনের বরাদ্দ বাতিল করা হয়েছে। ‘তৌহিদী জনতা’ নাকি হুমকি দিয়েছে।

এ নাটকের প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে তার দায় 'তৌহিদী জনতা' নেবে না বলা হয়েছে হুমকির ওই চিঠিতে। আর ওই চিঠি পেয়ে ‘নিরাপত্তার’ কথা বিবেচানায় নিয়ে মহিলা সমিতি কর্তৃপক্ষ প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে মহিলা সমিতির এক্সিকিউটিভ অফিসার সৈয়দা শারমিন আরা জানান, মহিলা সমিতির নিরাপত্তার কথা ভেবে প্রাঙ্গণেমোরকে মিলনায়তন বরাদ্দের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। 

আমাদের কাছে একটা চিঠি এসেছে ‘তৌহিদী জনতা’ নামে। তবে এই বিষয়টি পুলিশকে জানানো হয়নি। মহিলা সমিতি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে এই বরাদ্দ বাতিল করেছে।

নাটক মঞ্চস্থ করার সকল প্রস্তুতি শেষে এমন সংবাদ পেয়ে রোববার সকালে নূনা আফরোজ ফেসবুক পোস্টে লিখেছেন, সংস্কৃতি অঙ্গন ও দেশের সচেতন মানুষেরা বলুন, কী করব? এমনই চলতে থাকবে?

এদিকে আকস্মিক মিলনায়তন বরাদ্দ বাতিলের প্রতিবাদ জানাতে আজ বিকেল ৫টায় মহিলা সমিতির সামনে শেষের কবিতা নাটকের পোশাক পরে নাট্যকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে প্রাঙ্গণেমোরের পক্ষ থেকে জানানো হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। প্রাঙ্গণেমোর এর ষষ্ঠ প্রযোজনা এটি। এর আগে ফেব্রুয়ারিতে এই মহিলা সমিতি মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত হয়েছিল হুমকির মুখে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

মা প্রবাসে যাওয়ার তিন দিনের মাথায় সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

'আট দফা' থেকে 'এক দফা' - শফিকুর রহমানের হুশিয়ারি

দূরের যুদ্ধের’ খেসারত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

দূরের যুদ্ধের’ খেসারত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

১১

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১২