চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন পন্টিং

ছবি সংগৃহিত।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের একবারে শেষে এসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে একপ্রকার তলানির দল হিসেবেই গ্লোবাল এই ইভেন্টে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। 

ওয়ানডেতে বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্মটা অবশ্য এই আসরে টাইগারদের খুব একটা ভরসার যোগান দিচ্ছে না। তার সঙ্গে দলের দুই অভিজ্ঞ তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসানের অনুপস্থিতি এবং প্রতিষ্ঠিত অনেকের অফফর্ম ভাবাচ্ছে ক্রিকেট ভক্তদের। 

বাংলাদেশের সম্ভাবনাকেও তাই অন্য যেকোন দলের চেয়ে কম বলেই মানছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

অজি এই গ্রেটের বিশ্বাস, বাংলাদেশ দল মানের দিক থেকে আগের চেয়ে পিছিয়ে গেছে। এমনকি এবারের আসরে আফগানিস্তানের সম্ভাবনাও বাংলাদেশের চেয়ে ভালো বলে মনে করেন তিনি। 

আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে তিনি বলেন, আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।

সাকিব আল হাসান নেই। তামিম ইকবালও অবসরে। দলে কোয়ালিটি-র অভাব বেশিই চোখে পড়ছে তার। পন্টিংয়ের অনুমান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সম্ভাবনার নিরিখে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থাকবে।

অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন, তাদের এই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হবে। তাদের হাই কোয়ালিটি, অভিজ্ঞ খেলোয়াড় আছে। বড় টুর্নামেন্টে তাদের ওপর দল অনেক নির্ভরশীল। তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার তো মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

১১

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

১২