প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মহাখালীর আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘সকল সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরকেও ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিল নিষিদ্ধ লীগ। শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার দল।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহতালার কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির হোসেন রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন ও রাফি এবং যুবদল নেতা লিটন ও লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।