বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার বগুড়া সফরে পৌঁছেছেন। সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের নিজ জেলা বগুড়া-এ প্রথম সফর। সফরে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরের অংশ হিসেবে সকাল ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন সরকারপ্রধান।

দুপুরে তিনি সড়কপথে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তার পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি।

বিকেল চারটায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যায় তিনি নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণকাজের সূচনা করবেন।

সন্ধ্যা ছয়টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ফেরার পথে পল্লী উন্নয়ন একাডেমি-এ যাত্রাবিরতি করবেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২