নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের বাংলাদেশে নেতৃত্বের অভাব, নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। এ বাংলাদেশ তো স্বাধীনতার পর আজকে এতোটা বছর পার হয়েছে এমন থাকার কথা ছিল না।

শুক্রবার (২৪ জুলাই) রাতে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর শহরের পৌর সুপার মার্কেটে ক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এসময় গুণী সংবর্ধনা প্রদান করে ক্লাবটি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি চ্যালেঞ্জ নিয়েছেন। তাকে সহযোগিতা করা আমার, আপনার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ফর কান্ট্রি ফর পিপলস, ফর বাংলাদেশ। সুতরাং আমরা এখন সচেতন। কিভাবে সরকারকে সহযোগিতা করা যায়, তারেক রহমানকে সহযোগিতা করা যায় তা নিয়ে ভাবতে হবে। দেশের উন্নয়নের মাধ্যমে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হবে।

তিনি বলেন, তারেক রহমান সকাল ৯টায় অফিসে যান। ৫টায় অফিস থেকে ফিরবেন কিনা এ পরিকল্পনা নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন না। ৮টা, ৯টা, ১২টা বাজলেও প্রতিদিনের কাজ শেষ না করে তিনি অফিস থেকে যান না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা কর্মসূচিতে তিনি আছেন। তার যে কাজের আন্তরিক এটি দৃশ্যমান।

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

১০

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

১১

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

১২