চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

চীনের বন্দরে নোঙর করে রাখা বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, জাহাজে থাকা মোট ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রোগীরা এখন আশঙ্কামুক্ত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের উত্তর-পূর্ব উপকূলের প্রধান নৌ-পরিবহন হাব কিংদাও বন্দরের ‘বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে’ সংস্কারকাজের জন্য নোঙর করা ছিল ওই কার্গো জাহাজ। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে।

তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেলফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী সিনহুয়া প্রকাশিত একটি ছবি থেকে জানা গেছে, লাইবেরিয়ার পতাকা নিয়ে যাতায়াত করা জাহাজটির নাম ‘ওশান মেলোডি’। এ ঘটনায় জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি ‘নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি র জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর তাগিদ দিয়েছেন।’

 

 

প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, ‘সব অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই ঘটনা থেকে গভীর শিক্ষা নিতে হবে। সব ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি গুরুত্বের সাথে তদন্ত ও সংস্কার করতে হবে।’

 

অন্যদিকে ‘আটকে পরা’ ব্যক্তিদের উদ্ধার ও আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। একই সঙ্গে কর্তৃপক্ষকে সেকেন্ডারি ডিজাস্টার রোধে কঠোর পদক্ষেপ নেয়ার’ আহ্বান জানান তিনি।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২