লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় এক সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানা গেছে। খবর ডেইলি সাবাহর।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সরকারি বাহিনী পিছু হটার পর সশস্ত্র হুতি যোদ্ধাদের বহনকারী নৌকাযানগুলো মেয়ুন দ্বীপে পৌঁছায়।’ পেরিম নামেও পরিচিত এই দ্বীপটি প্রণালিটিকে দুটি নৌপথে বিভক্ত করেছে।

তিনি আরও যোগ করেন, ‘বাব আল-মান্দেব এলাকা এবং প্রণালির মাঝখানে অবস্থিত মেয়ুন দ্বীপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে।’

এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীরা ‘বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছে। তারা সেখানে সামরিক যানবাহনে টহল দিচ্ছে।’

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘে ইয়েমেনের দূত আবদুল্লাহ আল-সাদি সতর্ক করে বলেন, হুতি গোষ্ঠীর ক্রমাগত সামরিক সম্প্রসারণের ফলে লোহিত সাগরে এক ‘নতুন বাস্তবতা’ তৈরি হয়েছে। সৌদি আরবের ওপর হুতিদের হামলা নিয়ে আয়োজিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে আল-সাদি বলেন, এই গোষ্ঠীর কর্মকাণ্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলছে।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বাব আল মান্দেব প্রণালি নৌচলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিরা এর নিয়ন্ত্রণ নেয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বাড়ল।

এদিকে হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত আল-মাসিরা টিভি। শুক্রবার দুই দফায় এই হামলা চালানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১০

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১১

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

১২