সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী পরিস্থিতি এবং সাংবিধানিক পরবর্তী পদক্ষেপ তুলে ধরতে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাওয়ায় জাতীয় সংসদ ভবনে তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নিরাপত্তাসহ বিশেষ ভিআইপি প্রটোকল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ জরুরি সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করা হয়। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদে কর্মরত বিট সাংবাদিকদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবিধানিক পরবর্তী পদক্ষেপ এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রস্তুত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল

রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। এর অংশ হিসেবে দুপুরের পর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থার আমূল পরিবর্তন দেখা যায়।

রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ-এর গাড়িবহর জাতীয় সংসদ ভবনে পৌঁছায় এবং স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত ভিআইপি প্রটোকল প্রস্তুত করা হয়।

সরেজমিনে দেখা গেছে, বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে এসএসএফের প্রোটকলের গাড়ি ও রাষ্ট্রপতির ব্যবহারের জন্য গাড়ি সংসদে পৌঁছায়। সেখানে একটি গাড়ি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য। এসএসএফের প্রটোকলের দুটি গাড়ি দেখা গেছে।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল। এর মধ্যেই থাইল্যান্ডে চিকিৎসা সফর শেষে নির্ধারিত সময়ের দুদিন আগেই আজ দুপুরে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার আগেই স্পষ্ট করেছিলেন, সংসদীয় প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে পদত্যাগপত্র স্পিকারের কাছেই পাঠাতে হয়।

বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১০

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

১১

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

১২