মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা নিলে দিতে হবে খরচ

ছবি: সংগৃহীত।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা নিলে খরচ নিজেকেই বহন করতে হবে- এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কোনো সফর সরকারি না ব্যক্তিগত- তা সফরসূচির চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি সফরের ক্ষেত্রে যানবাহন ও আবাসনের ব্যয় সরকার বহন করবে। তবে ব্যক্তিগত সফরে এসব সুবিধা নিলে প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যয় নিজেকেই পরিশোধ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত নির্দেশনায় সফর ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর যাতায়াতকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে ঢাকায় যাত্রা ও ফেরার সময় তাদের একান্ত সচিব উপস্থিত থাকবেন।

জেলা পর্যায়ের সফরের ক্ষেত্রে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা যথাসম্ভব আগমন ও বিদায়ের সময় উপস্থিত থাকবেন। তবে প্রয়োজন হলে জেলা প্রশাসক বা পুলিশ সুপার নিজেদের পরিবর্তে অতিরিক্ত কর্মকর্তাদের দায়িত্ব দিতে পারবেন।

উপজেলা পর্যায়ে সফরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। অপ্রয়োজনে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি প্রয়োজন হবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমানবন্দর বা রেলস্টেশনে আগমন ও প্রস্থানের সময় প্রয়োজন না হলে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়। ট্রানজিটের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

নিরাপত্তা নিশ্চিত করতে সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সংশ্লিষ্ট স্টেশনগুলোকে অবহিত করবে এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করবে।

এ ছাড়া সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্টদের কাছে পাঠানো এবং কোনো পরিবর্তন হলে দ্রুত তা জানানো বাধ্যতামূলক করা হয়েছে। সার্কিট হাউজ বা সরকারি রেস্ট হাউজের বাইরে অবস্থান করলেও নিরাপত্তা বিধান কার্যকর থাকবে।

নির্দেশনাটি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছেও পাঠানো হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা আগের নির্দেশনা বাতিল করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা নিলে দিতে হবে খরচ

বগুড়া সিটি করপোরেশন, উদ্বোধন করলেন তারেক রহমান

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ আসনে মনোনয়ন পেলেন যারা

জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৮ এপ্রিল

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু

সুইমিংপুলে অচেতন অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১০

ইসরায়েলের সঙ্গে ইইউ সহযোগিতা চুক্তি বাতিলের দাবি স্পেনের

১১

ধান সংরক্ষণে নতুন দিগন্ত, বাকৃবির উদ্ভাবিত ‘গ্রেইন গার্ড’

১২