বগুড়া সিটি করপোরেশন, উদ্বোধন করলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত।

বগুড়া পৌরসভা আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনে উন্নীত হলো। সোমবার দুপুরে নামফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধন শেষে তিনি বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল শহরটি সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার। ২০০১ সাল থেকেই এ লক্ষ্যে কাজ শুরু হয়েছিল এবং ২০০৬ সালের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামোর বড় অংশ গড়ে তোলা হয়। কিছু কাজ এখনও বাকি থাকলেও আজ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বগুড়া সিটি করপোরেশনের।

দিনব্যাপী বগুড়া সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের শহরের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। স্টেশন রোড এলাকায় ময়লার উপস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং এ বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বগুড়াকে আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নিজেকে বগুড়ার সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের দেওয়া দায়িত্ব পালনে তিনি যেন সফল হতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করেন।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বগুড়া সিটি করপোরেশনের জনসংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯৬৯ জন এবং আয়তন ৫১ দশমিক ৭৯ বর্গকিলোমিটার। বগুড়া সদর উপজেলার ১৮টি ওয়ার্ড এবং শাজাহানপুর উপজেলার ৩টি ওয়ার্ডের অংশ নিয়ে এই সিটি করপোরেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২