রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উলটে চালক ও এক যাত্রীসহ প্রাণ গেছে দুজনের।

শুক্রবার (৬ মার্চ) রাতের ঈদ শপিং শেষে ফেরার পথে এ দুটি ঘটনাই ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ঈদের কেনাকাটা করতে একমাত্র মেয়ে ২৩ বছর বয়সী সিথিকে নিয়ে বের হয়েছিলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা।

রাত ৯টার দিকে তারা সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুর ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাতে রাজধানীর তেজগাঁওয়েও ঘটেছে একই ঘটনা। হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। কিন্তু সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিলে হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পে অগ্রগতি: সংশোধিত নকশা ও ডকুমেন্ট হস্তান্তর সভা

শহুরে নারীর জীবনসংগ্রাম নিয়ে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

বেসরকারি শিক্ষক নিবন্ধন পদ্ধতিতে পরিবর্তন, এক ধাপে নিয়োগের পরিকল্পনা

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

১০

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা নিলে দিতে হবে খরচ

১১

বগুড়া সিটি করপোরেশন, উদ্বোধন করলেন তারেক রহমান

১২