পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাড়বেন এবং পাকিস্তান যাবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই ভ্যান্স রওয়ানা হবেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে রওনা দেবেন জেডি ভ্যান্স। বুধবার বেলা ১১টা থেকে দুপুরের মধ্যে ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। আগের দফার মতো এবারও তার সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের থাকার কথা রয়েছে। এদিকে আলোচনার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ইসলামাবাদে অবতরণ করেছে।

তবে মার্কিন প্রতিনিধি দল প্রস্তুত থাকলেও এই বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আজ তেহরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হুমকির ভয়ে ইরান কোনো আলোচনায় বসবে না।

এদিকে আগামীকাল বুধবার সন্ধ্যাতেই দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে এই মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় বুধবারের এই সম্ভাব্য সংলাপটিই এখন বিশ্ববাসীর শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২