জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পে অগ্রগতি: সংশোধিত নকশা ও ডকুমেন্ট হস্তান্তর সভা

ছবি : বাসস।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ডিজিটাল সার্ভে, সাইট অ্যানালাইসিস এবং মাস্টার প্ল্যান প্রণয়নকারী পরামর্শক প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত ও সংশোধিত নকশা এবং ডকুমেন্টসমূহ বুঝে নেওয়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীনের উপস্থিতিতে তার কনফারেন্স রুমে ডেলিভারেবলস্ গ্রহণ-সংক্রান্ত সংশ্লিষ্ট মূল ও উপ-কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এসময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আফসানা হক, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), প্রধান প্রকৌশলী, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

১০

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

১১

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১২