নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।  

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে বলেন, শুক্রবার (২০ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে একটি এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্যে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সংখ্যা নির্দিষ্ট করে না জানালেও তিনি বলেন, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছিলেন, এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

মুসা মোহাম্মদ বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে নিতে অনুরোধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

৩

৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংস্কার পরিষদের শপথ চায় এনসিপি

৫

হামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১ হাজার ৪১৭

৬

১৬ ডিসেম্বর উদ্বোধন থার্ড টার্মিনাল, চুক্তি সই ৩০ নভেম্বরের মধ্যে

৭

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক চলছে

৯

নীল সুইমস্যুটে ‌‌‌‌‌‌মিস ইউনিভার্স মঞ্চে নজর কাড়লেন মাহি

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিবালয়ে এনসিপি নেতারা

১১

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।