নীল সুইমস্যুটে ‌‌‌‌‌‌মিস ইউনিভার্স মঞ্চে নজর কাড়লেন মাহি

নীল সুইমস্যুটে ‌‌‌‌‌‌মিস ইউনিভার্স মঞ্চে নজর কাড়লেন মাহি

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে পোশাক ও উপস্থাপনায় তুলে ধরছেন বাংলাদেশের ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয়। এবার সুইমস্যুট রাউন্ডেও প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী সাজে নজর কেড়েছেন তিনি। তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি ও পোশাকের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসা।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় আয়োজন সুইমস্যুট রাউন্ড। এ পর্বে সাধারণত প্রতিযোগীরা বিকিনি কিংবা বিভিন্ন ধরনের সাঁতারের পোশাক পরে মঞ্চে উপস্থিত হন। তবে প্রচলিত সেই ধারা অনুসরণ করেননি বাংলাদেশের প্রতিনিধি মাহি। বরং তিনি বেছে নিয়েছেন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক।

ফুলহাতা এই পোশাকের সঙ্গে ছিল লম্বা নীল কাপড়, যা মঞ্চে হাঁটার সময় তাঁর পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। ব্যতিক্রমী এই সাজে আভিজাত্য ও আত্মবিশ্বাসের সমন্বয় ঘটিয়েছেন তিনি। পোশাক নির্বাচনে নিজের স্বাচ্ছন্দ্য ও পছন্দকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও দর্শকদের নজর কেড়েছে।

সুইমস্যুট রাউন্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাহি। সেখানে তিনি জানিয়েছেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে এই পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

মাহির ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। অনেকের মতে, প্রচলিত পোশাকের বাইরে গিয়েও আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরা যায়, সেটিই দেখিয়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ব্যতিক্রমী উপস্থাপনায় আলোচনায় এসেছিলেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে ঐতিহ্যবাহী শাড়ির মাধ্যমে মাতৃত্বের সার্বজনীন ভালোবাসার বার্তা তুলে ধরেন তিনি। তাঁর সেই পরিবেশনায় উঠে আসে মা ও সন্তানের চিরন্তন বন্ধনের গল্প।

উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়ছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

৩

৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংস্কার পরিষদের শপথ চায় এনসিপি

৫

হামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১ হাজার ৪১৭

৬

১৬ ডিসেম্বর উদ্বোধন থার্ড টার্মিনাল, চুক্তি সই ৩০ নভেম্বরের মধ্যে

৭

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক চলছে

৯

নীল সুইমস্যুটে ‌‌‌‌‌‌মিস ইউনিভার্স মঞ্চে নজর কাড়লেন মাহি

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিবালয়ে এনসিপি নেতারা

১১

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।