বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

PM KOREYA 2
 

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এসকে গ্রুপ।

প্রতিনিধিদল এ বিষয়ে তাদের বিনিয়োগ পরিকল্পনা ও সম্ভাব্যতা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতে তাদের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে এসকে গ্রুপের প্রতিনিধিদল জানায়, দেশের বিনিয়োগের সম্ভাবনাগুলো কাজে লাগাতে তারা আন্তরিকভাবে আগ্রহী।

সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। এ ছাড়া ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং, এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

৩

৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংস্কার পরিষদের শপথ চায় এনসিপি

৫

হামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১ হাজার ৪১৭

৬

১৬ ডিসেম্বর উদ্বোধন থার্ড টার্মিনাল, চুক্তি সই ৩০ নভেম্বরের মধ্যে

৭

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক চলছে

৯

নীল সুইমস্যুটে ‌‌‌‌‌‌মিস ইউনিভার্স মঞ্চে নজর কাড়লেন মাহি

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিবালয়ে এনসিপি নেতারা

১১

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।