ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সরকার পরিবর্তনের কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই এবং ওয়াশিংটন সেই চেষ্টা করছেও না; ওয়াশিংটন তেহরানের সঙ্গে শুধু একটি স্থায়ী চুক্তি করতে আগ্রহী। এমন একটি চুক্তি যা চলমান সংঘাতের অবসান ঘটাবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখবে।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়টি নিয়ে তিনি কখনোই খুব একটা আগ্রহী ছিলেন না।

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি নিয়ে আমার কখনোই তেমন মাথাব্যথা ছিল না। অনেকে একে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) বলে থাকেন। আমি ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীকে সরিয়ে দিয়েছি, আর এখন তৃতীয় গোষ্ঠীর বিষয়টি নিয়ে কাজ করছি। সুতরাং, একে আপনারা শাসনব্যবস্থার চূড়ান্ত পরিবর্তন বলতে পারেন।

‘প্রথম’ ও ‘দ্বিতীয়’ গোষ্ঠী বলতে প্রেসিডেন্ট ট্রাম্প  মূলত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রসঙ্গ টেনেছেন। গত ২৮ তারিখ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর দিনই তেহরানে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর বোমার আঘাতে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, পুত্রবধু ও নাতনি এবং মোজতবা খামেনি হন গুরুতর আহত। বর্তমানে অজ্ঞাতস্থানে চিকিৎসাধীন আছেন মোজতবা।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি; তবে প্রেসিডেন্ট গত কয়েক মাসে কয়েকবার বলেছেন যে মোজতবার আর কখনও ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা ফিরে পাবেন না।

সাক্ষাৎকারে ইরানের বর্তমান নেতৃত্বের বিষয়ে মিশ্র মনোভাব প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বর্তমান নেতৃত্বকে ‘যৌক্তিক’ বলে অভিহিত করলেও, তাদের সঙ্গে কাজ করাকে ‘কঠিন’ বলে মন্তব্য করেছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “তাদের দৃষ্টিভঙ্গি আগের চেয়ে অনেক আলাদা। সম্ভবত, তারা আগের নেতৃত্বের চেয়ে চেয়ে অনেক বেশি যৌক্তিক। তবে তাদের সঙ্গে কাজ করা খুবই কঠিন। আমরা যে চুক্তেই করি, পরের দিনই তারা  তা ভেঙে ফেলে।”

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প একটি স্থায়ী চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা সংঘাতের অবসান ঘটাবে, অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে ঢাকার বাইরে ক্রিকেট শেখাবে বিসিবি!

১

২১ দিনে ডেঙ্গুতে শতাধিক মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯

২

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৪

পরীক্ষায় এআই দিয়ে জালিয়াতি, সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

৫

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

৬

বেড়ায় পরিস্থিতি থমথমে, আওয়ামী লীগের ৫ সমর্থক আটক

৭

বিজিএমইএর পর্যবেক্ষণের প্রতিক্রিয়া/ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি

৮

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু

৯

১২ দিনের ব্যবধানে খুলনায় ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি

১০

নছিমন-মোটরবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

১১

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।