বেড়ায় পরিস্থিতি থমথমে, আওয়ামী লীগের ৫ সমর্থক আটক

বেড়ায় পরিস্থিতি থমথমে, আওয়ামী লীগের ৫ সমর্থক আটক

​পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পৌর এলাকায়। ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ সমর্থককে আটক করেছে পুলিশ।  তবে এখনও আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের। সংঘর্ষের আশঙ্কা ও ক্ষয়ক্ষতির শঙ্কায় পৌর সদরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।

বেড়া থানার ওসি জানান, রোববার ভোররাতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া সন্ত্রাসীবিরোধী আইনে জেলার সাঁথিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে সংঘর্ষের ঘটনার জেরে দায়িত্ব পালনে অবহেলার দায়ে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সংঘর্ষের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর এখন পর্যন্ত ভাঙচুর-আগুনে ক্ষতিগ্রস্থদের সংখ্যা জানতে পারেনি পুলিশ ও স্থানীয় প্রশাসন।

​পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ সন্ধ্যার পর থামে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত তিনদিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে ঢাকার বাইরে ক্রিকেট শেখাবে বিসিবি!

১

২১ দিনে ডেঙ্গুতে শতাধিক মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯

২

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৪

পরীক্ষায় এআই দিয়ে জালিয়াতি, সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

৫

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

৬

বেড়ায় পরিস্থিতি থমথমে, আওয়ামী লীগের ৫ সমর্থক আটক

৭

বিজিএমইএর পর্যবেক্ষণের প্রতিক্রিয়া/ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি

৮

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু

৯

১২ দিনের ব্যবধানে খুলনায় ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি

১০

নছিমন-মোটরবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

১১

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।