এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান

ছবি : সংগৃহীত।

একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি পরিকল্পনা সাজিয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ দেশের মালিকানা ফিরে পাবে বলে বিশ্বাস তার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে আমাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে বেকার সমস্যা নিরসন। ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের সংস্কারের মাধ্যমে দেশে-বিদেশে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি।

আর নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেছেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে যথাসময়ে পে-স্কেল ঘোষণা করা হবে।

তারেক রহমান বলেন, বিএনপির অগ্রাধিকার বাংলাদেশ প্রায় ২০ কোটি মানুষের জনবহুল দেশ। এর মধ্যে অর্ধেকের বেশি নারী এবং বিশাল একটি অংশ তরুণ। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।

জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।

বিএনপি চেয়ারম্যান যোগ করেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিনামূল্যে কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সাইবার নিরাপত্তা, ডাটা প্রসেসিং ও এআই সেক্টরে নতুন শিল্প গড়ে তোলা হবে। 

এ ছাড়া, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বোচ্চ এক বছর মেয়াদী ‘বেকার ভাতা’ দেয়া হবে। ড্রপআউট হওয়া শিক্ষার্থীদের বেকারত্ব ঘোচাতে উচ্চ বিদ্যালয় থেকে কারিকুলামে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

বায়ুদূষণের তালিকায় বিশ্বে প্রথম ঢাকা, বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে লিগ শিরোপা উদযাপন ইয়াম

গাইবান্ধায় কুকুরের কামড়ে তিনজনের মৃত্যু, এলাকায় আতঙ্ক

ভিন্নমতের ঊর্ধ্বে পুলিশকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত

২২৭৬ জন বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনাল অভিযোগ দাখিল

ঘোড়ার মাংসের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ চেয়ে জয়া আহসানের রিট

১০

একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১১

সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

১২