অপু বিশ্বাসসহ তিন দেশের শিল্পী নিয়ে ‘শিকার’ শুরু

ছবি: সংগৃহীত

একসময় ঈদের সিনেমা মানেই ছিল অপু বিশ্বাসের উপস্থিতি। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন এই চিত্রনায়িকা। তবে এখন সময় বদলেছে। সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকা অপু বিশ্বাস এখন সিনেমার শুটিং করেন কালেভদ্রে।

তবে সম্প্রতি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই নায়িকা। হিমালয়ের দেশ নেপালে শুরু হয়েছে তাঁর নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং।

দুই পাশে উঁচু পাহাড়, সামনে বিশাল পর্বতশ্রেণি, নীল আকাশ আর চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য–নেপালের পোখারার এমন মনোরম পরিবেশেই গত ৯ আগস্ট শুরু হয়েছে ‘শিকার’-এর দৃশ্যধারণ। শুটিং শুরুর আগে আয়োজন করা হয় সিনেমাটির মহরত। নিজস্ব রীতি অনুসরণ করে প্রথমে সিনেমার মঙ্গল কামনায় দোয়া করেন নতুন নায়ক মুর্তজা পলাশ। পরে নারিকেল ভেঙে শুভ সূচনা করেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।

কামরুজ্জামান রোমান পরিচালিত এবং রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটির প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে ‘শিকার’।

নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। তবে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও জানানো হয়নি।

‘শিকার’-এ অভিনয়ের সুযোগটি গল্পের কারণেই গ্রহণ করেছেন বলে জানান অপু বিশ্বাস। তাঁর ভাষ্য, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’

নাটকে একাধিকবার অভিনয় করলেও ‘শিকার’-এর মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। সিনেমাটির চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতিও নিয়েছেন তিনি। ফলে নতুন এই মুখের পাশাপাশি অপুর সঙ্গে কলকাতার শিল্পীদের উপস্থিতিও সিনেমাটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এদিকে বড় পর্দায় অপুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্র্যাপ’। দীন ইসলাম পরিচালিত থ্রিলারধর্মী সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে দেখা যায়নি তাঁকে। তবে সেই বিরতি কাটিয়ে বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ততার কথা জানিয়েছেন অভিনেত্রী।

‘শিকার’-এর পাশাপাশি অপুর হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ সিনেমা। ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ, এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’-এ অপুর নায়ক আদর আজাদ। ফলে সামনে পরপর নতুন চরিত্র ও গল্প নিয়ে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

২

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৩

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৪

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৫

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৬

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৭

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৮

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

৯

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১০

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১১

আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই

১২