দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তর স্বার্থে গত জাতীয় নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে আমরা মেনে নিয়েছি, কিন্তু সরকার এটাকে দুর্বলতা মনে করছে- এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামের সাংগঠনিক শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি ‌এ কথা বলেন।

এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, গত নির্বাচনের ফলাফল ম্যানুপুলেট করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বক্তব্য আমরা এমনটি জানতে পেরেছি। এই সরকারকে আমরা সহযোগিতা করেই যাচ্ছি। আর তারা আমাদের সঙ্গে রাজনৈতিক বিদ্বেষমূলক কথা বলছে, আচরণ করছে, বক্তব্য দিচ্ছে।

তিনি বলেন, ‘দিল্লির সঙ্গে সরকারের একটি অভ্যন্তরীণ কানেকশন আছে-কীভাবে আওয়ামী লীগের একটি ইনক্লুসিভ রিফাইন বানিয়ে বাংলাদেশের রাজনীতিতে তাদের আবির্ভাব ঘটানো যায়। এর জন্য সরকার, সরকারের ইন্টেলিজেন্স দায়ী।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকার শুধু বিরোধিতার স্বার্থে বিরোধীদলের বিরোধিতা করছে।

সংসদে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দেয়া হয়েছে। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই এসব প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত জামায়াতসহ বিরোধী দলের কোনো প্রস্তাব সরকার গ্রহণ করেনি। বিরোধী দল অসহযোগিতা করছে বলে সরকারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তা ‘হাস্যকর’।

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি বলব, বিএনপি অকৃতজ্ঞ। তার দাবি, ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে দেশের কল্যাণের স্বার্থে ৫ বছর বিএনপিকে সমর্থন করেছিল জামায়াত। এর আগে ১৯৯১ সালেও বিএনপি সরকার গঠন করলে জামায়াত তাদের সহযোগিতা ও সমর্থন দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের পর জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। ঢাকা, রাজশাহী ও খুলনায় জামায়াতের কর্মীদের হত্যা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে শিবিরের নেতাকর্মীদের হত্যার অভিযোগও তোলেন তিনি।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

১

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

২

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৩

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

৪

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

৫

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

৬

আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই

৭

ডিএমপিতে রদবদল: ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

৮

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

৯

জাতিসংঘে তারেক রহমান ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষা, সমৃদ্ধ-স্বনির্ভর-কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

১০

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে থেকে অস্কারজয়ী অভিনেতা-রাজনীতিকসহ গ্রেপ্তার অন্তত ৩০

১১

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

১২