ফেসবুকে অপছন্দের ব্যক্তি, আনফ্রেন্ড না করেও তার পোস্ট এড়িয়ে যাওয়ার উপায়

ছবি: সংগৃহীত

ফেসবুকে অনেক বন্ধুর মধ্যেই এমন কেউ থাকতে পারেন, যার পোস্ট আপনার আর ভালো লাগে না। আবার বাস্তব জীবনের সম্পর্কের অবনতির কারণেও হয়তো ফেসবুকে তার উপস্থিতি থেকে কিছুটা দূরে থাকতে চাইছেন। কিন্তু সরাসরি আনফ্রেন্ড করতে চাইছেন না। এক্ষেত্রে ফেসবুকেই রয়েছে বেশ কয়েকটি সহজ সমাধান। চাইলে কাউকে আনফলো, ৩০ দিনের জন্য স্নুজ, ব্লক কিংবা নির্দিষ্ট কোনো পোস্ট হাইড করে রাখতে পারেন।

আনফ্রেন্ড না করেই পোস্ট বন্ধ

কাউকে আনফলো করলে ফেসবুকে আপনারা বন্ধু হিসেবেই থাকবেন। তবে ওই ব্যক্তির নতুন পোস্ট আপনার নিউজ ফিডে আর দেখাবে না। এতে বন্ধুত্ব বজায় রেখেই তার পোস্ট এড়িয়ে চলা সম্ভব। আর যদি সাময়িকভাবে তার পোস্ট দেখতে না চান, তাহলে স্নুজ অপশন ব্যবহার করতে পারেন। এতে ওই ব্যক্তির পোস্ট ৩০ দিন পর্যন্ত আপনার নিউজফিডে দেখা যাবে না।

নির্দিষ্ট পোস্ট হাইড করবেন যেভাবে

কোনো বন্ধুর একটি নির্দিষ্ট পোস্ট দেখতে না চাইলে পোস্টটির পাশে থাকা তিনটি ডট (⋯)-এ ক্লিক করুন। এরপর হাইড পোস্ট নির্বাচন করুন। এরপর ফেসবুক কয়েকটি অপশন দেখাবে। ভুল করে পোস্টটি হাইড করলে আনডু চাপ দিয়ে আগের অবস্থায় ফিরতে পারবেন।

অন্যদিকে, ওই ব্যক্তির পোস্ট ৩০ দিনের জন্য বন্ধ রাখতে চাইলে স্নুজ নির্বাচন করতে পারেন। এতে পরবর্তী ৩০ দিন তার কোনো পোস্ট আপনার নিউজফিডে দেখাবে না। কোনো পোস্ট আপত্তিকর বা অনুপযুক্ত মনে হলে রিপোস্ট পোস্ট  অপশন ব্যবহার করে ফেসবুককে জানানোও যাবে।

ব্লক বা আনফ্রেন্ড

শুধু পোস্ট এড়িয়ে যাওয়াই যথেষ্ট না হলে কাউকে ব্লক করতে পারেন। ব্লক করলে ওই ব্যক্তি আপনার পোস্ট দেখতে বা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। আর শেষ বিকল্প হিসেবে তাকে আনফ্রেন্ড করা যায়। এতে দুজনের ফেসবুক বন্ধুত্বই শেষ হয়ে যাবে এবং সাধারণভাবে একে অপরের পোস্টও আর নিউজফিডে দেখা যাবে না

তাই সম্পর্ক পুরোপুরি নষ্ট না করে শুধু কারও পোস্ট থেকে দূরে থাকতে চাইলে আনফলো বা স্নুজ-ই হতে পারে সবচেয়ে সহজ সমাধান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

১

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

২

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৩

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

৪

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

৫

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

৬

আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই

৭

ডিএমপিতে রদবদল: ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

৮

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

৯

জাতিসংঘে তারেক রহমান ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষা, সমৃদ্ধ-স্বনির্ভর-কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

১০

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে থেকে অস্কারজয়ী অভিনেতা-রাজনীতিকসহ গ্রেপ্তার অন্তত ৩০

১১

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

১২