হাইকোর্টের নির্দেশনায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ডিএমটিসিএলের নানা পদক্ষেপ

ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগের রিট পিটিশন সংক্রান্ত নির্দেশনায় গঠিত সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে মেট্রোরেলের নিরাপত্তায় জোর তৎপরতা শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত সুপারিশ বাস্তবায়ন কমিটির ষষ্ঠ সভায় গৃহীত কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের অবকাঠামোগত নিরাপত্তার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। এর অংশ হিসেবে ৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮ নম্বর পিয়ারে ১০টি স্টিল ব্র্যাকেট বসানো সম্পন্ন হয়েছে। পাশাপাশি একটি পিয়ারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ হয়েছে এবং মজুদে থাকা আরও পাঁচটি প্যাড দ্রুত পরিবর্তনের কাজ চলছে। বাকি প্যাডগুলো কেনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। কাঠামোগত ওঠানামা ও পরিবর্তন পর্যবেক্ষণে বিভিন্ন পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার ও ক্র্যাক গেজ বসানোর কাজ শুরু হয়েছে।

পিয়ার হেড ও বক্স গার্ডারের ফাটলের স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক হিসেবে যুক্ত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া পুরো কাঠামোর বিভিন্ন পয়েন্টে ১০২টি ক্র্যাক গেজ বসানোর পরিকল্পনা রয়েছে, যার কিছু সরঞ্জাম ইতোমধ্যে হাতে এসেছে।

কারিগরি ত্রুটি মেরামতেও গতি এসেছে। ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে বিদ্যুৎ চলাচলে স্পার্কিংয়ের কারণ চিহ্নিত করে প্রকৌশলীরা নকশা পরিবর্তনের কাজ শুরু করেছেন। সব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্রকে পানিনিরোধক করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো জরুরি পরিস্থিতিতে কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ একটি সেবার সফল মহড়াও সম্পন্ন করা হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, তাৎক্ষণিক মেরামতের পাশাপাশি মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নেও প্রস্তুতি চলছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংস্থাটি অঙ্গীকারবদ্ধ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

১

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

২

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৩

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

৪

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

৫

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

৬

আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই

৭

ডিএমপিতে রদবদল: ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

৮

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

৯

জাতিসংঘে তারেক রহমান ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষা, সমৃদ্ধ-স্বনির্ভর-কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

১০

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে থেকে অস্কারজয়ী অভিনেতা-রাজনীতিকসহ গ্রেপ্তার অন্তত ৩০

১১

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

১২