রামায়ণ ছবির প্রদর্শন ভারতেই বন্ধের দাবি

রামায়ণ ছবির প্রদর্শন ভারতেই বন্ধের দাবি

রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণ চরিত্রে যশ, সীতার চরিত্রে সাই পল্লবী। ছবি: সংগৃহীত

রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলেছে । তবে ছবিটি নিয়ে সমালোচনাও চলছে। এবার ছবির প্রদর্শন বন্ধ এবং সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণ চরিত্রে যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল।

সংগঠনটির কর্তাদের দাবি, ছবিতে রাবণকে মহিমান্বিত করা হয়েছে এবং রামায়ণের বিভিন্ন ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিতে রাবণকে দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের ত্রাতা হিসেবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে তাকে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে।

অভিযোগ, রামায়ণের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছবিতে বাদ দেওয়া হয়েছে; অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং কেবটের ভক্তির মতো বিষয়গুলোও এতে স্থান পায়নি।

সামগ্রিকভাবে নিজেদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে সিনেমাটির প্রদর্শন বন্ধ করার পাশাপাশি সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

গত ৫ নভেম্বর নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ (প্রথম পর্ব) মুক্তি পায়। ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬১৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে শুধু ভারতের বাজার থেকেই নিট আয় হয়েছে ৯০৬ কোটি ৯০ লাখ রুপি। সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

৩

৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংস্কার পরিষদের শপথ চায় এনসিপি

৫

হামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১ হাজার ৪১৭

৬

১৬ ডিসেম্বর উদ্বোধন থার্ড টার্মিনাল, চুক্তি সই ৩০ নভেম্বরের মধ্যে

৭

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক চলছে

৯

নীল সুইমস্যুটে ‌‌‌‌‌‌মিস ইউনিভার্স মঞ্চে নজর কাড়লেন মাহি

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সচিবালয়ে এনসিপি নেতারা

১১

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।