সাইবার হামলার আশঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার আশঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বৈশ্বিকভাবে সাইবার হামলার সম্ভ্যাব্য ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতা হিসেবে ওয়েবসাইট বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর আক্রান্ত হতে পারে, এমন ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা। দ্রুত নিরাপত্তা আপডেট করতে না পারলে এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংস্থাটি।

বুধবার পিএইচপি ডেভেলপমেন্ট টিম ত্রুটি দুটি সংশোধনে জরুরি নিরাপত্তা আপডেট বা প্যাচ প্রকাশের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন বলছে, এর আগে ত্রুটি দুটি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়লে ইউরোপের বিভিন্ন সরকারি সংস্থা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রেখেছে।

বাংলাদেশ ব্যাংক নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখলেও আর্থিক খাতের অন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ ওয়েবসাইট সচল রেখেছে।


সাইবার হামলার বিষয়ে সতর্কতা জানাতে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান হচ্ছে বিজিডি ই-গভ সার্ট (সিআইআরটি)। বৃহস্পতিবার সংস্থাটি বলেছে, পিএইচপি সিস্টমে দুটি ঝুঁকিপূর্ণ দুর্বলতা দেখা দিয়েছে, যাকে ‘পিএইচপি২শেল’ হিসেবে নামকরণ করা হয়েছে। দুর্বলতার সুযোগে অননুমোদিত ব্যক্তিরা পিএইচপি প্রযুক্তি ব্যবহার করে চালানো ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে প্রবেশ করতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার হামলার আশঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৮

২

সরকার সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে: শামা ওবায়েদ

৩

অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামী চারজন

৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলের একাদশ ঘোষণা

৫

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৬

ঢাকা থেকে বাতিল ও স্থাগিত ১৩৫ ফ্লাইট

৭

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

৮

দিনব্যাপী খুলনা সফরে প্রধানমন্ত্রী

৯

প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১০

২৪ ঘণ্টা পর লাকসামে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু

১১

অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

১২