বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

সংগৃহিত

বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি ডলারের বিনিয়োগের ব্যবস্থা করে দেবে জাপান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা (১ ডলার ১২২ টাকা ধরে)। বৃহস্পতিবার জাপানের নিক্কেই সংবাদপত্রের খবরে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে তারা এ লক্ষ্য অর্জন করবে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরে থাকবেন তারেক রহমান। সফরকালে তিনি সাকাইচির সঙ্গে দিপক্ষীয় বৈঠক করবেন।

নিক্কেইয়ের খবরের ভিত্তিতে রয়টার্স লিখেছে, ওই বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিনিয়োগের ঘোষণা আসবে। এসব বিনিয়োগের অর্থ গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি স্থাপনা নির্মাণে ব্যয় করা হতে পারে বলে খবরে বলা হয়েছে।

নিক্কেই লিখেছে, বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যেসব জাপানি কোম্পানি রয়েছে,তাদেরকেও এই বিনিয়োগে সম্পৃক্ত করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

১

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

২

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

৩

ফিলিপাইনে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, ৪ পাইলট নিহত

৪

প্রিন্সেস আস্তুরিয়াস পুরস্কার জিতে মেসির ইতিহাস

৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

৬

যে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া ইসলামে নিষিদ্ধ

৭

রাজধানীতে শীতের আগাম সবজিতে কমেছে দাম, তবুও মিলছে না স্বস্তি

৮

ভ্যান গঘের দ্য স্টারি নাইট চিত্রকর্মের তারার রহস্য ভেদ

৯

৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে

১০

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নৌযান চলাচলে সতর্কতা

১১

১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

১২