দিনব্যাপী খুলনা সফরে প্রধানমন্ত্রী

দিনব্যাপী খুলনা সফরে প্রধানমন্ত্রী

সংগৃহিত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো খুলনা সফরে এসেছেন তারেক রহমান। তাঁকে বহনকারী বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে।

পরবর্তীতে তিনি নলিয়ান লঞ্চঘাট থেকে সরাসরি নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে যাত্রা করেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল সরজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে এই সরকারি সফর করছেন প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে সুন্দরবন, দাকোপ ও মোংলা বন্দর এলাকাজুড়ে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

তিনি যেসব এলাকা পরিদর্শন করবেন, সেসব এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদাপোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

সফর শেষে বিকেল ৪টায় হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সরকারপ্রধানের।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার হামলার আশঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৮

২

সরকার সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে: শামা ওবায়েদ

৩

অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামী চারজন

৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলের একাদশ ঘোষণা

৫

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৬

ঢাকা থেকে বাতিল ও স্থাগিত ১৩৫ ফ্লাইট

৭

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

৮

দিনব্যাপী খুলনা সফরে প্রধানমন্ত্রী

৯

প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১০

২৪ ঘণ্টা পর লাকসামে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু

১১

অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

১২