২৪ ঘণ্টা পর লাকসামে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু

২৪ ঘণ্টা পর লাকসামে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু

সংগৃহিত

দীর্ঘ ২৪ ঘণ্টা পর ঢাকা–চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী (আপ) লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এর যাত্রার মধ্যে দিয়ে  বন্ধ থাকা আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় ডাউন লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল চালু রাখা হয়। এতে ট্রেন চলাচলে কিছুটা বেগ পেতে হয়।

আজ ভোর পাঁচটার দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয়। তবে একটি বগি দুর্ঘটনাস্থলে পড়ে ছিল। সেটি সরাতে নাঙ্গলকোট স্টেশন থেকে একটি ইঞ্জিন পাঠানো হয়। ইঞ্জিনটি বেলা ১১টা ৪০ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। পরে বগিটি নিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে লাকসাম রেলওয়ে জংশনে ফিরে আসে। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে বিজয় এক্সপ্রেস দুর্ঘটনাস্থল অতিক্রম করে।

বর্তমানে স্বাভাবিক নিয়মে দুই লাইন দিয়েই ট্রেন চলাচল করছে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার হামলার আশঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৮

২

সরকার সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে: শামা ওবায়েদ

৩

অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামী চারজন

৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলের একাদশ ঘোষণা

৫

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৬

ঢাকা থেকে বাতিল ও স্থাগিত ১৩৫ ফ্লাইট

৭

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

৮

দিনব্যাপী খুলনা সফরে প্রধানমন্ত্রী

৯

প্রধানমন্ত্রীর ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১০

২৪ ঘণ্টা পর লাকসামে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু

১১

অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

১২