ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত ।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে থাকলে মানুষের মধ্যে একটি স্বস্তির ভাব আসবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাতে নিজের সরকারি বাসভবন যমুনায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

এদিন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ছাড়াও যমুনায় আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনের নেতারা। এ সময় রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে, তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে। এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায়।’

মঙ্গলবার রাতের ওই বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা চারটি বড় রাজনৈতিক দলকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ডেকেছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে নিজেদের মধ্যে কোনো মতভিন্নতা বা বিরোধ নেই বলে রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্টভাবে জানিয়েছে। ফ্যাসিবাদ মোকাবিলার প্রশ্নেও তাদের মধ্যে কোনো বিরোধ বা মতভিন্নতা নেই। কেউ কেউ এমনটাও বলেছেন, রাজনীতির মাঠে রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেতে পারেন, কিন্তু এর অর্থ এই নয় যে তারা প্রতিপক্ষ বা ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে আমাদের মধ্যে ফাটল রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

১০

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১১

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১২