নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধভাবে অশ্লীল, কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। একাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শিক্ষক-শিক্ষার্থীদের ছবি, ভিডিও ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপত্তিকর পোস্ট, ভিডিও এবং ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

এসব ঘটনায় একদিকে যেমন শিক্ষার্থীদের সাইবার ও মানসিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত শুধু ‘আমাদের ত্রিশাল’ নামে একটি ফেসবুক পেজ থেকেই বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ২৫টি পোস্ট প্রকাশ করা হয়েছে। এসব পোস্টে চার হাজার ৭৬৫ টি রিঅ্যাক্ট এবং ৫০০-এর বেশি মন্তব্য এসেছে। এর মধ্যে অন্তত ১৫টি পোস্টে নারী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করা হয়েছে। মন্তব্যের উল্লেখযোগ্য অংশে ব্যবহার করা হয়েছে অশ্লীল, যৌন ইঙ্গিতপূর্ণ ও হয়রানিমূলক ভাষা।

শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, শুধু ‘আমাদের ত্রিশাল’ পেজ বা গ্রুপই নয়, সংশ্লিষ্ট কয়েকটি ব্যক্তিগত আইডি এবং আরও বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকেও একই ধরনের কনটেন্ট নিয়মিত ছড়িয়ে দেয়া হচ্ছে। তাদের ভাষ্য, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে পরিচালিত একটি সংঘবদ্ধ সাইবার হয়রানির অংশ। এর প্রভাবে অনেক শিক্ষার্থী মানসিক চাপে ভুগছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অনিরাপত্তা অনুভব করছেন।

এদিকে ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী এক বিবৃতিতে অভিযোগ করেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার কয়েক দিন পার হলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ঘটনার সুষ্ঠু সমাধান না হলে তার জীবনের দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও আইডি শনাক্তের কাজ চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাইবার পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সাইবার বুলিংয়ের ঘটনায় প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। এ বিষয়ে আইসিটি সেল ও প্রক্টরিয়াল বডিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট পেজ ও গ্রুপগুলোর অ্যাডমিন কারা এবং কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন পোস্ট অনুমোদন পাচ্ছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এসব অনলাইন প্ল্যাটফর্মের তদারকি জোরদার করা হবে এবং সংশ্লিষ্ট অ্যাডমিনদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১০

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

১২