দক্ষিণ চট্টগ্রামে শীতকালীন সবজির আশানুরূপ ফলন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও পটিয়ায় শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। এবার উৎপাদন সাড়ে ছয় লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা।

শিম, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লালশাক, পুঁইশাক, পালং শাক, লাউ শাক, শসা, করলা, মুলা চাষের জন্য বিখ্যাত শঙ্খসহ বিভিন্ন নদীর চর, পটিয়ার ভাটিখাইনে শ্রীমাই নদী এলাকা, হাঈদগাঁও, কেলিশহর ও খরনা সহ পাহাড়ি এলাকা।  এখানকার কৃষকরা শীতকালীন আগাম সবজি চাষ করেছেন। এসব সবজি চট্টগ্রামসহ সারাদেশে সরবরাহ করা হয়।

চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত বছর উপজেলা পর্যায়ে শীতকালীন সবজি উৎপাদিত হয়েছে পটিয়ায় ৭১০ হেক্টর জমিতে ১৩ হাজার ৯০৯ মেট্রিক টন, চন্দনাইশে এক হাজার ৯২০ হেক্টরে ৪৪ হাজার ৬৩৭ মেট্রিক টন, লোহাগাড়ায় এক হাজার ২৮০ হেক্টরে ২১ হাজার ৮২১ মেট্রিক টন, সাতকানিয়ায় এক হাজার ৪০০ হেক্টরে ১৫ হাজার ৯১৪ মেট্রিক টন, বোয়ালখালীতে প্রায় ৭০০ হেক্টর জমিতে ১১ হাজার ২৪০ মেট্রিক টন, আনোয়ারায় ৫০০ হেক্টরে ১১ হাজার ১৫ মেট্রিক টন, বাঁশখালীতে এক হাজার ৬৩০ হেক্টর জমিতে ৪৭ হাজার ৫৫৭ মেট্রিক টন।  

কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম জেলার উপপরিচালক আকতারুজ্জামান জানান, গত বছর জেলায় প্রায় ২৭ হাজার ৭৬ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ২৪ মেট্রিক টন করে মোট ছয় লাখ ৪৯ হাজার ৮২৪ মেট্রিক টন শাকসবজি উৎপাদন হয়েছে। সবজি চাষে চাষিরা লাভবান হওয়ায়  চাষের জমির আওতা বাড়ছে।

দক্ষিণ চট্টগ্রামের অনেক কৃষক সবজি চাষের ওপর নির্ভরশীল। এখানকার হাজারও চাষি সবজি চাষে স্বাবলম্বী হয়েছেন। ধান চাষের পাশাপাশি শীতের আগাম শাকসবজি চাষ করেন তারা। এরই মধ্যে কিছু সবজি বাজারে এসেছে। অনেকে আছেন সবজি সংগ্রহের অপেক্ষায়।

চন্দনাইশের সবজি চাষি মো. সামশুল বলেন, চার একর জমিতে শীতের আগাম শাকসবজি চাষ করেছি। মুলা, বরবটি, সিমসহ কয়েক রকম শাকসবজি আবাদ করেছি। কিছু শিম ও বরবটি বিক্রি করেছি। ফুলকপি, বাঁধাকপি, বেগুন বড় হচ্ছে। আবহাওয়া ভালো থাকায় সবজির ক্ষতি হয়নি।  

সাতকানিয়া কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, উপজেলায় এক হাজার ৫০৫ হেক্টর জমিতে শাক-সবজি চাষ হয়েছে।  

পটিয়ার কৃষি কর্মকর্তা কল্পনা রহমান বলেন, পটিয়া ও কর্ণফুলী উপজেলায় দুই হাজার ২০০ হেক্টর জমিতে শাকসবজি চাষাবাদ হয়েছে।

চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, উপজেলায় দুই হাজার ৪৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২