নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। 

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্ল-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা দ্রুত উদ্ধারে এগিয়ে আসায় বড় ধরণের কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কসবা উপজেলার কুটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাসার এলাকা অতিক্রম করার সময় বাসটির একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনা কবলিত বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২