বিজয়ের শপথ অনুষ্ঠানে উচ্ছ্বসিত তৃষা, অভিনেতার স্ত্রী কোথায়?

ছবি : সংগৃহীত ।

তামিল সুপারস্টার থালাপতি বিজয় রোববার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আর সেই ঐতিহাসিক মুহূর্তে হাজির হতে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। রোববার সকালে চেন্নাইয়ে নিজের বাসা থেকে বের হওয়ার সময় সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। মুখজুড়ে ছিল উচ্ছ্বাস আর হাসি।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তৃষাকে দেখা যায় টিল ও সোনালি রঙের শাড়িতে। সঙ্গে ছিল ক্রিম রঙের ব্লাউজ। সাংবাদিকেরা যখন বলেন, ‘আজ তামিলনাড়ুর জন্য বড় দিন’, তখন হাসিমুখে তৃষার জবাব, হ্যাঁ, ধন্যবাদ... অপেক্ষায় আছি। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণানও।

এরপর গাড়িতে উঠেও অভিনেত্রীকে হাসিমুখে ফোন স্ক্রল করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তৃষার বাসার আশপাশে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ছিল। অনুষ্ঠানে পৌঁছে তিনি অন্য অতিথিদের শুভেচ্ছা জানান এবং দূরে বসা পরিচিতদের দিকে হাতও নেড়ে অভিবাদন জানান। বিজয়ের মা শোভাকেও শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। 

তবে শপথ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রীকে দেখা যায়নি। বিজয়ের বিশেষ দিনে হাজির হননি তিনি। গত কয়েক মাস ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে খবর ছড়ায়, প্রায় তিন দশকের সংসারের পর বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম বিচ্ছেদের আবেদন করেছেন। এরপর মার্চে একটি বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই রঙের পোশাকে দেখা গেলে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।

এর আগেও বিভিন্ন সময় তৃষার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়েছিল। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিজয় বা তৃষা।

এদিকে গুঞ্জন ওঠে, সম্পর্কের কারণে তৃষা নাকি সিনেমা থেকেও দূরে সরে যাচ্ছেন। তবে সে সময় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে অভিনেত্রী লিখেছিলেন, শুনলাম আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি, এমনকি চার সন্তানের মা ও হয়ে গেছি! আর কিছু বাকি আছে?

সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু নির্বাচনে বিজয়ের দল বড় সাফল্য পায়। পরে জোট গঠনের মাধ্যমে সরকার গঠন নিশ্চিত করে তার দল। আর সেই পথচলার গুরুত্বপূর্ণ দিনেই তৃষার উপস্থিতি ও উচ্ছ্বাস নতুন করে আলোচনায় এনেছে তাঁদের সম্পর্কের গুঞ্জনকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের শপথ অনুষ্ঠানে উচ্ছ্বসিত তৃষা, অভিনেতার স্ত্রী কোথায়?

বিশ্ব মা দিবস আজ

রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, গড়লেন ইতিহাস

তাসকিনের পর মিরাজের আঘাত

গরমে ডায়রিয়া হলে কী করবেন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নেয়ার প্রস্তাব পুতিনের

দলের কাছেও জবাবদিহি করবেন মন্ত্রীরা: প্রধানমন্ত্রী

আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধের চেষ্টায় অগ্রগতি কম

১০

বাংলাদেশসহ একাধিক দেশে কেমব্রিজের পরীক্ষা বাতিল

১১

‘কার্বন নিঃসরণে দায়ী না হয়েও জলবায়ু ঝুঁকির বড় শিকার বাংলাদেশ’

১২