নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলায় মুখ খুললেন প্রাক্তন স্ত্রী সালসাবিল

ছবি সংগৃহীত।

ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। অভিযোগ, তিনি এক নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরেই ভুক্তভোগীকে উদ্ধার ও নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ইডেন কলেজের এক শিক্ষার্থীর। ধীরে ধীরে তাদের মাঝে যোগাযোগ বাড়ে। গত বছরের ১২ নভেম্বর নোবেলের সঙ্গে মোহাম্মদপুরে দেখা করতে গেলে ‘স্টুডিও দেখানোর’ কথা বলে তিনি ওই ছাত্রীকে ডেমরার একটি বাসায় নিয়ে যান। অভিযোগ, সেখানে তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয়, তাকে মারধর ও ধর্ষণ করা হয় এবং সেই ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হয়।

সাত মাস ধরে সেই বাসাতেই বন্দি অবস্থায় ছিলেন ছাত্রীটি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে জোর করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি দেখে ওই ছাত্রীর পরিবার তাকে চিনে ফেলেন এবং ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে এবং রাত ২টার দিকে প্রযুক্তির সহায়তায় নোবেলকে গ্রেপ্তার করে।

এদিকে, পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে মুখ খুলেছেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমার বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়েছে,এর মধ্যে কিছু সত্য, আবার অনেকটাই ভ্রান্ত ও উদ্দেশ্যমূলক। আমি স্পষ্ট করে বলতে চাই, ছড়ানো সব কথাই আমার বলা নয়। আর কেউ যদি মনে করে, এই মোবাইল ও প্রযুক্তির যুগে কাউকে সাত মাস ধরে জোরপূর্বক আটকে রাখা বা এমন অপরাধ সংঘটিত করা সম্ভব. তাহলে সেটি বাস্তবতাবিরুদ্ধ ও সম্পূর্ণ বিভ্রান্তিকর ও হাস্যকর একটি ধারণা।”

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমার বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়েছে,এর মধ্যে কিছু সত্য, আবার অনেকটাই ভ্রান্ত ও উদ্দেশ্যমূলক। আমি স্পষ্ট করে বলতে চাই, ছড়ানো সব কথাই আমার বলা নয়। আর কেউ যদি মনে করে, এই মোবাইল ও প্রযুক্তির যুগে কাউকে সাত মাস ধরে জোরপূর্বক আটকে রাখা বা এমন অপরাধ সংঘটিত করা সম্ভব. তাহলে সেটি বাস্তবতাবিরুদ্ধ ও সম্পূর্ণ বিভ্রান্তিকর ও হাস্যকর একটি ধারণা''।

বর্তমানে পুলিশ মামলার তদন্তে ব্যস্ত। নোবেল কারাগারে রয়েছেন। তদন্ত শেষে আদালতে মামলার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২