২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের নারী দলের অধিনায়ক হেইলি ম্যাথিউস। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন হেইলি। ভেঙেছেন স্টাফিনি টেইলের রেকর্ড। 

বৃহস্পতিবার হারারেতে হেইলি ম্যাথিউস ১৮২ রান করেন। ১৫৬ বলে ২৬ চার ও ২ ছক্কায় রেকর্ড ১৮২ রান করেন ডানহাতি ওপেনার। তার দুরন্ত ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৯৯ রান তোলে। ১১৬.৬৬ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসটি খেলে মাকুশার বলে বোল্ড হন ক্যারিবীয়ান অধিনায়ক। 

১৩ বছর আগে মুম্বাইয়ে স্টাফিনি টেইলর শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেছিলেন। ১৮ চার ও ২ ছক্কা ছিল তার ইনিংস। লম্বা সময় পর স্টাফিনির রেকর্ড চুরমার করে নতুন কীর্তি গড়লেন হেইলি ম্যাথিউস। 

নারীদের ওয়ানডে ক্রিকেটে এটি ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে। নারীদের ওয়ানডেতে দুইটি ডাবল সেঞ্চুরি আছে। সর্বোচ্চ ২৩২ রান করেছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক করেছেন ২২৯ রান। এরপর রয়েছেন চামারি আত্তাপাত্তু (১৯৫), দীপ্তি শর্মা (১৮৮)ও লওরা উলভার্ট (১৮৪)। এরপর ১৮২ রান করে নিজের অবস্থান করে নিয়েছেন হেইলি ম্যাথিউস।

নিজের ইনিংসটিকে হেইলি ম্যাথিউস এতোটা বড় করবেন শুরুতে বোঝা যাচ্ছিল না। প্রথম ৫০ রান করেন ৬২ বলে। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছান ১০৮ বলে। পরের ৫০ রান পেতে খেলেন আরও ৩২ বল। সেখান থেকে ডাবল সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু ইনিংসের শেষ ওভারে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন মারকুটে ব্যাটার। তাতে দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেও ডাবল সেঞ্চুরির চূঁড়ায় উঠা হয়নি। 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২