দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

পাবনা জেলা , সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচির আয়োজন করে।

জেলা বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘোড়া স্ট্যান্ডে গিয়ে হয় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সেখানে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান হিসেবে বক্তব্য দেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ক্যাপশন : দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে। ছবি : নিজস্ব।

এম এস রহমান, 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

১০

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে: রিজভী

১২