যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন। খবর সামা টিভির।

রেজাই বলেন, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো পৌঁছে দেয়া হয়েছে। ওয়াশিংটন যদি তেহরানের শর্ত গ্রহণ না করে, তবে হরমুজ প্রণালি বন্ধই থাকবে। শর্ত মেনে না নেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে কোনও আলোচনাও অনুষ্ঠিত হবে না বলে উল্লেখ করেছেন তিনি।

রেজাই স্পষ্ট করে বলেন, ইরান তার পূর্ববর্তী কূটনৈতিক পন্থা কিংবা ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে থাকা শর্তাবলীতে আর ফিরে যাবে না। তার ভাষায়, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ গ্রহণ করেছি, তা পূর্ণ শক্তিতে সামনে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ওয়াশিংটনকে এখন ইরানি জনগণের আস্থা অর্জন করতে হবে।

একই সঙ্গে ইরানের ফ্লাইট চলাচলে বাধা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার জন্য প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন রেজাই। তিনি হুমকির স্বরে বলেন, প্রতিবেশী দেশগুলো যদি ইরানি বিমান চলাচলে বাধা দেয়, তবে ইরানও নিশ্চিত করবে যেন ওই দেশগুলোর বিমানবন্দরগুলো অচল হয়ে যায়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে: রিজভী

১১

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানুয়ারিতে ভোটের আশা ইসির

১২